২৭ মে কক্সবাজার থেকে দেশের প্রথম নেটওয়ার্কিং ল্যাব উদ্বোধন

২৪ মে, ২০২২ ১৬:৪৩  
দেশেজুড়ে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট প্রবাহ নিশ্চিত করতে সদস্য প্রতিষ্ঠানগুলোর নেটওয়ার্ক প্রকৌশলীদের দক্ষতাকে ঝালিয়ে নিতে প্রথমবারের মতো রাজধানী ঢাকায় ‘নেটওয়ার্কিং ল্যাব’ স্থাপন করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। এই ল্যাবে সার্ভার, রাউটার থেকে শুরু করে সংশ্লিষ্ট সব ধরবেন সরঞ্জাম স্থাপন করা হয়েছে। আগামী ২৭ মে পর্যটন নগরী কক্সবাজারের হোটেল দি কক্স টুডে-তে এই ল্যাবের উদ্বোধন করবেন ডাক ও টেলিযোগাযাগ মন্ত্রী মোস্তাফা জব্বার।  বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)ও আইএসপিএবি এর অর্থায়নে আন্তর্জাতিক মানের ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও  বিপিসি কোঅর্ডিনেটর মো: আব্দুর রহিম। আইএসপিএবি সভাপতি মো. ইমদাদুল হকের সভাপতিত্বে ল্যাব উদ্বোধনের পর ৩০ মে পর্যন্ত চলবে কর্মশালা।  উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সংগঠনের মহাসচিব নাজমুল করিম ভূূঞা, অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত কমিশনার নাজমুল ইসলাম  এবং বিজয় ডিজিটাল সিইও জেসমিন জুঁই। এছাড়াও আইএসপিএবি জ্যেষ্ঠ সহ-সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক, সহ-সভাপতি মো: আনোয়ারুল আজিম, যুগ্ম-মহাসচিব মো: আব্দুল কাইউম রাশেদ, মোহাম্মদ আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মো: আসাদুজ্জামান, পরিচালক সাকিফ আহমেদ, মাহবুব আলম, মো: জাকির হোসাইন, এ এম কামাল উদ্দীন আহমদ সেলিম, ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন এবং মো: নাছির উদ্দিন। দুই পর্বের এই কর্মশালায় দেশের প্রায় চারশত ইন্টারনেট প্রকৌশলী, নেটওয়ার্ক বিশেষজ্ঞ, সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ, ইন্টারনেট ব্যবসায়ীরা অংশগ্রহণ করবেন বলে জানিয়ছে আইএসপিএবি সচিবালয়।